শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোটালীপাড়ায় সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১.১৯ পিএম
  • ৪৪১ Time View
oplus_0
128

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘অগ্রগতির অগ্রযাত্রায় বাপার্ড- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪জুন) সকালে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাঃ বোরহানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাঃ বোরহানুল হক বলেন, ২০২২সালের ১২ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দেন। প্রধানমন্ত্রী সেই দিন বলেন, ‘আমরা আগামী ২০৪১সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। তখন আমাদের দেশ হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ’। এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বাপার্ড কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION