রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৭১ টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি জিলানী টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১ নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোটালীপাড়ায় সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১.১৯ পিএম
  • ৪২৭ Time View
oplus_0
104

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘অগ্রগতির অগ্রযাত্রায় বাপার্ড- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪জুন) সকালে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাঃ বোরহানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাঃ বোরহানুল হক বলেন, ২০২২সালের ১২ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দেন। প্রধানমন্ত্রী সেই দিন বলেন, ‘আমরা আগামী ২০৪১সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। তখন আমাদের দেশ হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ’। এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বাপার্ড কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION