মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর

রেড ক্রিসেন্টে দুর্নীতি হয়ে থাকলে কমিটি করে দুর্নীতিবাজদের বিচার করা হবে- নবনিযুক্ত চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪, ২.০৩ পিএম
  • ৪৫৬ Time View
107

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

রেড ক্রিসেন্টের দুর্নীতি বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ উবায়দুল কবীর চৌধুরী বলেছেন, আমি মাত্র তিনদিন হলো দায়িত্ব নিয়েছি। যদি কোন দুর্নীতি হয়ে থাকে তাহলে কমিটি করা হবে এবং দুর্নীতিবাজদের বিচার করা হবে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর নামে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে তিনি ঘোষনা দেন। সেই সাথে নার্সিং কলেজ করার কথাও বলেন চেয়ারম্যান।

বুধবার (১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্টকে গতিশীল করতে একটি ভিশন নিয়েছি। ভিশনের মধ্যে আমার প্রথম কাজ হলো রেডক্রিসেন্টের মাথা হলো হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ হাসপাতালটিকে উন্নত করতে হবে, রোগীর সংখ্যা বাড়াতে হবে। সেবার মান বাড়াতে হবে, ফ্রি বেড চালু করা হবে। যাতে বঙ্গবন্ধুর স্বপ্ন সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়।

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার মোহাম্মদ আবদুস ছালাম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের সভাপতি এ্যাড. মুন্সী মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদ সিকদার নূর মোহম্মদ দুলু, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION