শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাশিয়ানী থেকে ডাকাতি কাজে ব্যবহৃত র‌্যাবের নকল পোশাক, ওকিটকি ও নকল পিস্তল সহ মালামাল উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১.৪৬ পিএম
  • ৪৮৬ Time View
117

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ডাকাতি কাজে ব্যবহৃত র‌্যাবের নকল পোশাক,ওকিটকি,নকল পিস্তল সহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে পুলিশ।মুন্সিগঞ্জ থানার গজারিয়া পুলিশের একটি দল কাশিয়ানী পুলিশের সহায়তায় রবিবার (২৮ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতদের ভাড়া করা ওই গ্রামের হাবিবুর মোল্লার বাড়ির নিচ তালার একটি ঘর থেকে এসব মালামাল উদ্ধার করে নিয়ে যায়। অভিযান চলাকালে ঘরে কেউকে পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কে.এম.রিয়াজুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল দুবাই ফেরত কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুজ্জামান বাড়ি ফেরার পথে বিকেল ৪টার ঢাকা-চট্রগ্রামের মহাসড়কে এশিয়া ট্রন্সপোর্টের এটি বাসের গতি রোধ করে তাকে র‌্যাবের ভূয়া সদস্যরা তাদের মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়।

ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউল-এর নেতৃত্বে অস্ত্রের মুখে তারা(নুরুজ্জামান)কাছে থাকা নগদ ১৭ লাখ টাকা ও ২৮ লাখ টাকার স্বর্নালংকার মোট ৪৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় এবং পরে নারায়নগঞ্জ জেলার বন্দর এলাকার লাঙ্গলবন্ধ থানার একটি ইটের ভাটার পাশে ফেলে রেখে চলে যায়।

এ ব্যাপারে গজারিয়া থানায় মামলা হলে পুলিশ তদন্তে নামে এবং মাইক্রোবাসের ড্রাইভার নজরুলকে পুলিশ গ্রেফতার করে।তার দেয়া তথ্য অনুযায়ী আজ রবিবার সকালে পুলিশ এসব মালামাল উদ্ধার করে।ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে।তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION