বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে শেষ হলো ১০ দিনের বিসিকের উদ্যোক্তা মেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৩৯ পিএম
  • ৪৭৪ Time View
98

কালের খবরঃ

গোপালগঞ্জে শেষ হলো ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলাকে ঘিরে আগ্রহের কমতি ছিলোনা স্থানীয়দের। উদ্যোক্তাদের পাশাপাশি এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা সাধারণ।৮ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া মেলা চলে ১৭ ফেব্রুয়ারী পর্যন্তক।

গোপালগঞ্জ জেলা শহরের পৌরপার্কে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত হয় বিসিক উদ্যোক্তা মেলা। এ মেলায় দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তরা নিজেদের তৈরী পন্যের পসরা সাজিয়ে বসে।ছোট ছোট ষ্টলের মাধ্যমে ভবিষ্যতে সফল হওয়ার স্বপ্ন দেখেন তারা। ১০ দিন ব্যাপী চলা এই মেলায় প্রতিদিন বিকেলে প্রচুর মানুষের সমাগম হয়। নকশীকাথা, শাড়ী, হাতের কাজের সামগ্রীসহ নানা পন্যের স্টল বসে । এসব পন্য প্রদর্শন ও বিক্রি হয়েছে বেশ।শুধু গোপালগঞ্জ নয় দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারাও এ মেলায় অংশ নেন।এ আয়োজনের মাধ্যমে তাদের পন্য প্রচারে ভুমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা।আর ক্রেতা সাধারণ হাতের তৈরী বিভিন্ন ঐতিহ্যবায়ী জিনিস কিনতে পেরে খুশী।

এই মেলার মাধ্যমে উদ্যোক্তরা তাদের হাতে তৈরী পণ্য মানুষের সামনে উপস্থান করতে পেরেছেন। সেই সাথে বেচা বিক্রি করে আর্থিক ভাবে লাভবানও হয়েছেন।তাদের দেখা দেখি অন্যরাও ভবিষতে উদ্যোক্তরা হওয়ার স্বপ্ন দেখছেন। এই মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা যেমন তাদের পন্য সকলের কাছে প্রদর্শন করতে পেরেছেন তেমনি অনেকেই এদেরকে দেখে নিজেরা  উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবেন বলে ধারনা এই কর্মকর্তার।

মেলায় ৪০টি স্টলে নকশি কাথা, বুটিক ও বাটিকের খাদি, থ্রিপিচ, চটের তৈরী ব্যাগ, গহনা, শীতল পাটির বিভিন্ন পন্য, মাটির তৈরী তৈজস পত্র বিক্রি ও প্রদর্শনি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION