শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয়

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ডা. প্রাণ গোপাল দত্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ২.৫৯ পিএম
  • ৫৪০ Time View
242

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে অনিন্দিতা দত্ত, কুমিল্লার চান্দিনার সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আলী হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হামিদুর রহমান জনি, সহ-সভাপতি ফিরোজ সরকার, সাধারণ সম্পাদক আবু মুছা জনি সহ চান্দিনার ১০ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার সমাধি সৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION