বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

নির্বাচন ১০০% স্বচ্ছ ফ্রি এন্ড ফেয়ার হয়েছে! একরামুজ্জামান – খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৭.০০ পিএম
  • ৪৪৯ Time View
92

কালের থবরঃ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এসএকেএম একরামুজ্জামান বলেন নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু আমরা এটা বলতে পারি। ১০০ পারসেন্ট স্বচ্ছ ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন এবার বাংলাদেশে হয়েছে। আর এটার প্রমাণ নাসির নগর।

শনিবার (২০ জানুয়ারি)বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে  শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বিকেল চারটায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির এ মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের  শহীদ, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।

পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এছাড়া তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া-১  নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION