রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

ষষ্ঠবারের মতো নির্বাচিত মুহাম্মদ ফারুক খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.৫৬ পিএম
  • ৪৭৭ Time View
112

কালের খবরঃ

গোপালগঞ্জ-১ (সংসদীয় আসন-২১৫)আসনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার সাথে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার প্রতিদ্বন্দ্বীতা হয়।  এ আসন থেকে মুহাম্মদ ফারুক খান-সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ আসন থেকে মুহাম্মদ ফারুক খান নৌকা প্রতীকে ১ লক্ষ ১৮ হাজার ৭৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া (ঈগল) পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৯৩৪ ভোট।

এছাড়া তৃণমূল বিএনপি’র মো. জাহিদুল ইসলাম (সোনালী আঁশ) পেয়েছেন ২২৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শেখ মো. আব্দুল্লাহ (আম) পেয়েছেন ২৬৯ ভোট ও জাতীয় পার্টি সহিদুল ইসলাম মোল্যা (লাঙ্গল)  পেয়েছেন ২৯১ ভোট।

এ আসনে মোট ভোট ছিলো ৩লক্ষ ৭৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ২ লক্ষ ৩০ হাজার ৩৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট এক হাজার ৮৯৯টি ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৬১.৪৬ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটাণিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION