রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প প্রিমিয়ার ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নব্বইয়ের হিন্দি গানে ফিরল সোনালি দিনের স্মৃতি ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধুর সমাধিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫.০৭ পিএম
  • ৬৯২ Time View
557

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

তিনি  সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এ নেতার  প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।এরপর প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION