রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ভোট চাইলেন শহীদ উল্লা খন্দকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ৪৯২ Time View
146

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

শুক্রবার (২৯ ডিসেম্বর) মোঃ শহীদ উল্লা খন্দকার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে ভাঙ্গারহাট বাজারে এসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক পথসভায় মিলিত হয়।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, নৌকা প্রতীকের রাধাগঞ্জ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেবদুলার বসু পল্টু, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমৃত লাল হালদার, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল আলম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ শওকত, ডা. আশিষ পান্ডে, রাসেল মোল্লা বাঁধন, যুবলীগ নেতা বোরহান উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন খানমসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টম বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিঁনি এই আসন থেকে ৭বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা আগামী ৭জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হাসিনার পক্ষে রাধাগঞ্জ ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করলাম। এই গণসংযোগে আমরা জনগণের মাঝে কোটালীপাড়াসহ সারাদেশের যে উন্নয়ন উন্নতি হয়েছে তাহা তুলে ধরলাম। যাতে ৭জানুয়ারির নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ ডিসেম্বর) কোটালীপাড়ায় নির্বাচনী যে জনসভা করবেন সেই জনসভায় সকলে যাতে যোগদান করে সে জন্যও এই গণসংযোগের মাধ্যমে আহবান জানালাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION