শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

গোপালগঞ্জের জমির খতিয়ান ডাটা এন্ট্রি কাজের ভাতার টাকা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ৪৫১ Time View
72

কালের খবরঃ

গোপালগঞ্জের জমির খতিয়ান ডাটা এন্ট্রি কাজের ভাতা প্রদান করা হয়েছে।টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের নিবাসিদের এই কাজে সম্পৃক্ত করে ডাটা এট্রির করানো হয়। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তার সম্মেলন কক্ষে  এসব অর্থ তাদের হাতে তুলে দেন।গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার জানিয়েছেন, বিগত তিনমাস আগে জমির খতিয়ান ডিজিটাল পদ্ধতিতে আনার জন্য টুঙ্গিপাড়ার শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসনের কেন্দ্রের তিন নিবাসী ও টুঙ্গিপাড়ার স্বামী পরিত্যাক্তা এক নারীকে ডাটা এট্রির কাজে নিযুক্ত করা হয়। প্রতিটি এট্রির জন্য ৩৫টাকা ভাতা বরাদ্দ ছিল।

আজ তাদের ভাতা প্রদান করা হয়েছে। চারজনে তিন মাসে মোট ১৯ হাজার ৬৮৩টি ডাটা এট্রি করেছে। এর মধ্যে মনিরা আক্তার ৫হাজার ৮৪০টি ডাটা এট্রি করে  ১লাখ ৩৮ হাজার ৭০০, মেঘনা আক্তার ৪হাজার ৬২৬টি ডাটা এট্রি করে ১ লাখ ৯ হাজার ৮৬৭ টাকা, মরিয়ম বেগম ৫হাজার ২২৮টি ডাটা এট্রি করে ১লাখ ২৪ হাজার ১৬৫টাকা ও মনি মন্ডল ৩ হাজার ৯৮৯টি ডাটা এট্রি করে ৯৪ হাজার ৭৩৮টাকা পেয়েছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুন নাহার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রন্টি পোদ্দার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, আমরা দরিদ্র ও অসহায় মানুষের খুঁজে বের করে কর্মের মধ্যে আনতে চাই। তারই অংশ হিসেবে দুঃস্থ পুর্নবাসন কেন্দ্রে নারীদের বেছে নিয়ে এই কাজে সংযুক্ত করেছি। তিন মাস কাজ করে তারা যে পারিশ্রমিক পেয়েছে তাতে তারা নিজ উদ্যোগে কর্ম করে খেতে পারবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION