মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ৯১৯ Time View
149

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের একাদশতম দিনে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।শুক্রবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তারা বেদীর পাশে দাড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শণ করে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এরপর নেতৃবৃন্দ বিএনপি- জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার গঠনে সহায়তা ও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার শপথ নেন ।

শপথ শেষে পবিত্র ফাতহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য , মাহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের কল্যাণ , সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড.মোঃ আসাদুজ্জামান দূর্জয়, সহ-সভাপতি উর্মি জামান, আলমগীর খোন্দকার, সেলিম মাতুব্বর, জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক খাজা হোসেন,  আজিজুল ইসলাম ইমরান, বশির আহমেদ বাদল, সাধারণ সম্পাদক খাজা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমএম জাকারিয়া, আরিফ হোসেন জামাল, ইসমাইল হোসেন বাবু, হাসিবুল হাসান শান্ত, ডা. নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজা, আবুল হোসেন মোল্লা সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা পরিদর্শণ বইতে মন্তব্য লিখে  স্বাক্ষর করেন।এরপর বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, শরীয়াতপুর সহ বিভিন্ন জেলার পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।বাদ জুম্মা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।এরআগে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌর আওয়ামী লীগ ও বগুড়া জেলার গাবতলী উপজেলার বানিয়াদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION