রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

রাজনৈতিক সহনশীলতা না থাকলে কোন দেশ বা অর্থনীতি এগোতে পারে না-এফবিসিসিআই সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৩.৩২ পিএম
  • ৪৩৬ Time View
110

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

এফবিসিসিআই এর নব-নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ব্যবসায়ীরা সব সময় আশা করে রাজনৈতিক সহনশীলতা। রাজনৈতিক সহনশীলতা না থাকলে কোন দেশ বা অর্থনীতি এগোতে পারে না। গত ১৫ বছরে দেশে কোন হরতাল ছিল না, অবরোধ ছিল না, কোন রকমের জ্বালাও পোড়াও ছিল না। শ্রমিক, রিক্সাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন।শোকের মাস আগষ্ট উপলক্ষে  শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। আমারা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো যেন একটি স্বাভাবিক, সুন্দর পরিস্থিত রেখে আগামী নির্বাচন হোক।এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান এফবিসিসিআই এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। পরে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, গত ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যআয়ের দেশে পৌঁছেছে। বিগত বছরগুলোতে মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বিনিয়োগ মানে কর্মসংস্থান, বিনিয়োগ মানে মানুষের জীবনের সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়া। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমি ২০১৪-১৫ তে এফবিসিসিআই এর সভাপতি ছিলাম। তখন বিএনপি জামাতের তান্ডব মোকাবেলা করেছি। ব্যবসায়ী সমাজ সব সময় শেখ হাসিনার সাথে ছিল, আগামীতেও থাকবে।এসময় এফবিসিসিআইর নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো: আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি, মো. মুনির হোসেনসহ এফবিসিসিআই এর পরিচালক, সাধারণ পরিষদ সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION