মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত

মুকসুদপুরে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩.২৯ পিএম
  • ৪১০ Time View
188

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার(২৭ আগস্ট)রাত ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নলডাঙ্গা খাল থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্র শফিকুল ইসলাম মহারাজপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে মহারাজপুর হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম ওই ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, শনিবার(২৬ আগস্ট) বিকাল ৪ টার দিকে শফিকুল ইসলাম বন্ধুদের সাথে গোসল করতে মহারাজপুর খালের ফেরিঘাটে নেমে নিখোঁজ হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে খোঁজাখুঁজি করে। পরে গতকাল রোববার সকালে মাদারীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরী  ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

রোববার রাত ৯টার দিকে স্থানীয়রা মহারাজপুর খালের পার্শ্ববর্তী নলডাঙ্গা খালে ওই স্কুল ছাত্রের লাশ ভেসে উঠতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্কুলছাত্রের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION