বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ায় পশুর হাটের কর্তৃত্য নিয়ে সংঘর্ষ! আহত-৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৩.৩৯ পিএম
  • ৪২৭ Time View
85

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালঞ্জের কোটালীপাড়ায় কোরবানির পশুর হাটের ডেকোরেশনের কাজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদেও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ছত্তার দাড়িয়ার ছেলে লিটু দাড়িয়া ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের দক্ষিণ পাশের মাঠে কোরবানির জন্য গরু ছাগলের হাটের ডেকোরেশনের কাজ করতে গেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়ার লোকজন বাঁধা দেয়। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে লিটু দাড়িয়া (৪৫), মোতালেব শেখ (৪০), শাহিন দাড়িয়া (২৪), সাগর দাড়িয়া (২২), আকবর দাড়িয়া (৪৫) গুরুতর আহত হয়।

আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় লিটু দাড়িয়া ও মোতালেব শেখকে গোপালঞ্জ  ২৫০ শয্যা জেনারেল হাসপালে  পাঠিয়ে চিৎসকরা।

মাঝবাড়ি গ্রামের ব্যবসায়ী বাচ্চু দাড়িয়া বলেন, আমরা গ্রামবাসী মিলে লিটু দাড়িয়াকে মাঠের ডেকোরেশনের কাজ করতে বলেছিলাম। লিটু দাড়িয়া কাজ করা শুরু করলে ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া লোকজন নিয়ে এসে তাকে কাজ করতে বাঁধা দিয়ে মারধর করে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাঝবাড়ি গ্রামের আকবর আলী দাড়িয়ার ছেলে শামিম দাড়িয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় লিটু দাড়িয়ার পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION