বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩, ১১.৪৭ এএম
  • ৪৭৪ Time View
76

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল ঘুমন্ত শশী ভূষন বাড়ৈর(৬০)।নিহত ওই বৃদ্ধ ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে।

শুক্রবার(১৯ মে)রাত সাড়ে ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল।যানবাহন দু’টি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি বাস্তার পাশ্ববর্তী একটি বসত ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ঘুমাচ্ছিলেন।এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION