সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঈশ্বরদী প্রেসক্লাবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ২.২৯ পিএম
  • ৫৫২ Time View
278

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঈশ্বরদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৫ মে) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের নেতৃত্বে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুলু, আব্দুল মান্নান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, ক্রীয়া সম্পাদক শেখ ওয়াহিদ আলী সিন্টু সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঈশ্বরদী প্রেসক্লাব নেতৃবৃন্দ খুলনা ও বাগেরহাটে পৌছালে ওসব প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে উভয়স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION