মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

কুয়াশাচ্ছন্ন থাকায় দুই বাসের সংঘর্ষ, আহত-২০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০.৪৯ এএম
  • ৪৮৪ Time View
115

কালের খবরঃ

ভোরে কুয়াচ্ছন্ন থাকায় গোপালগঞ্জে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। এতে ওই সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।শুক্রবার (২৪ মার্চ) ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মোঃ অরিফুল হক জানান, বরিশালের পয়সারহাট থেকে ছেড়ে আসা মেহরাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেনাপোলের দিকে যাচ্ছিল।এসময় কুয়াশাচ্ছন্ন থাকায় বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।এরমধ্যে মারাত্মক আহতাবস্থায় ৯জনকে হাসপাতালে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। এদিকে দূর্ঘটনার পর ওই সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়েছিল বেশ কিছু যানবাহন। তবে এখন সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION