শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন-এস এম জিলানী গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনুদানের চেক বিতরণ কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ৪০০ কেজি মাংস মাটির নিচে । ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে নিভে গেল এক সুরের প্রদীপ ঘরের আলো সহযোগীতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চাই – এস এম জিলানী গোপালগঞ্জে হিন্দু মুসলমান সমান সুযোগ ভোগ করবে।এমপি ডাঃ কে এম বাবর টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কর্ম কমিশনের নবনিযুক্ত সদস্যের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ৪৬৯ Time View
44

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনিযুক্ত সদস্য  মোঃ খলিলুর রহমান।শনিবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,গোপালগঞ্জ আদালতের সরকারি কৌশলী ( জিপি) অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পর দুপুরে তিনি কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল শেখ হাসিনা কলেজ পরিদর্শন করেন। সেখানে তাকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। এসময়  জিপি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্ধ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION