সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী

দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না-শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪.৪১ পিএম
  • ৬২৫ Time View
190

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

শিক্ষামন্ত্রী ড. দিপুমনি  বলেছেন, সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে।যেহেতু আমাদের বৈশ্বিক  বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। সে সময়ে আমরা যেনসাশ্রয়ী করতে পারি, এ কারনেই আমরা এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি।

মঙ্গলবার (২৩ আগস্ট) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী  আরও বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে সে পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্লাস করাবো। এ কারনে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে। বরং অন্যান্য যে কর্মজীবী সপ্তাহে দুইদিন ছুটি পান তাদের মতো আমাদের শিক্ষকেরা ও ছুটি  পাবেন। কারন শিক্ষকেরা অন্যান্যদের তুলনায় বছরে একান্নদিন বেশি কাজ করেন। সেই শিক্ষকেরা যদি সপ্তাহে দুইদিন ছুটি পান সে ক্ষেত্রে শিক্ষকেরা নিজের একটু কাজ করতে পারবেন। এছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরো উদ্যোমী হয়ে আরো অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবে।এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION