শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১.৫১ পিএম
  • ৫৩৭ Time View
60

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতিবিধ মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯২তম জন্মদিন পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (৩ আগস্ট) নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ ও নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে স্কুল এন্ড মহিলা কলেজ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, শিক্ষক কাজী আছিয়া, জোবায়ের হোসেন হাওলাদার, পলাশ ঘরামী বক্তব্য রাখেন।সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, নির্মল সেন একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তাঁর লেখায় কোটালীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নির্মল সেন কোটালীপাড়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। আমাদের সকলের উচিত নির্মল সেনের নামে   প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে এগিয়ে আসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION