শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

৫৬ হাজার বর্গমাইলই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত – নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৩.৫৯ পিএম
  • ৫৩৭ Time View
149

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) বলেছেন, বঙ্গবন্ধু তো শুধু একটি স্টিমারের মধ্যে সীমাবদ্ধ না। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত। বঙ্গবন্ধু যখন বলেছিলেন তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে সেই ভাষণ কিন্তু রেসকোর্স পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ৫৬ হাজার বর্গমাইলে ছড়িয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু যখন বলেছিল আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। তখন সাড়ে সাত কোটি মানুষ তাঁর সাথে ঐক্যবদ্ধ হয়েছিল। তাই বঙ্গবন্ধুর স্মৃতি কোন একটি জায়গায় সীমাবদ্ধ নয় বঙ্গবন্ধু স্মৃতি সমগ্র বাংলাদেশে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।শুক্রবার (১জুলাই) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মর্যাদা ও অহংকারের জায়গায় নিয়ে গিয়ে বাঙালি জাতিকে আত্মমর্যাদা, মুক্তি এবং স্বাধীনতার স্বাদ দিতে চেয়েছিলেন। একটি সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু ৭২ সালের পর ৩ বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তারপর ১৫ আগস্ট সমগ্র বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। সেই অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর দিশারী হয়ে আবার তুলে এনেছেন অহংকারের জায়গায়। আজকে তার হাত ধরে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে জাতির পিতার সমাধি স্থলে এসেছি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছি।

এর আগে নৌ-প্রতিমন্ত্রী খালিদ আহমদ চৌধুরী জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুছ সাত্তার, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION