মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

পদ শূন্য হওয়ায় গর্ভবতী ও কিশোরীদের স্বাস্থ্য সেবা বন্ধের আশংকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২, ৬.২৩ পিএম
  • ৫৩৬ Time View
93

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকার বদলীর কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উপজেলা টুঙ্গিপাড়ায় গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র সূত্রে জানাগেছে, কেন্দ্রটিতে পরিবার কল্যাণ পরিদর্শিকার ৪টি পদ রয়েছে। এ পদে সংযুক্তিতে কর্মরত রয়েছেন  পরিবার কল্যাণ পরিদর্শিকা হোসনে আরা বেগম। তিনি এখানে  টুঙ্গিপাড়া উপজেলার গর্ভবতী মা ও কিশোরীদের আন্তরিকতার সাথে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন।কিন্তু সম্প্রতি তাকে গোপালগঞ্জ ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বদলীর আদেশ দেয়া হয়েছে। নতুন কেউকে পদায়ন না করে বদলী করায় মায়েদের মাতৃত্বকালীন চেকআপ, প্রসবকালীন সেবা, কিশোরী সংক্রান্ত স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা পদ্ধতি ও গাইনি সংক্রান্ত সেবা সম্পূর্ণ বন্ধ হওয়ার আশঙ্কা করেছেন উপজেলার মা ও কিশোরীরা।

এ ব্যাপারে শ্রীরামকান্দি গ্রামের মিতা খানম বলেন, পরিদর্শিকা হোসনে আরা বেগম মা ও কিশোরীদের প্রশংসনীয় ভাবে স্বাস্থ্য সেবা দিচ্ছেন। ওনাকে বদলি করা হয়েছে। এখানে নতুন কাউকে ওই পদে দেয়া হয়নি। এতে গর্ভবতী মায়েরা সেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই প্রধানমন্ত্রীর নিজ উপজেলা টুঙ্গিপাড়ায় নতুন ১ জন পরিদর্শিকা পদায়নের দাবি জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কিশোরী বলেন, মেয়েদের গোপনীয় শারীরিক সমস্যা একজন পুরুষ চিকিৎসকের কাছে স্বাচ্ছন্দে বলা যায়না। এ জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নারী চিকিৎসকের কাছে আমরা চিকিৎসা সেবা নিতে যাই। সেখানে নতুন কাউকে পদায়ন না করে পরিদর্শিকাকে বদলি করা হয়েছে। এতে আমরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হব।

এ বিষয়ে টুঙ্গিপাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মেহেরুন্নেসা বলেন, আমি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছি। বদলীর আদেশ সম্পর্কে কিছু জানি না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উপজেলায় নতুন কাউকে পদায়ন না করে পরিদর্শিকাকে বদলি করা ঠিক হবে না। এতে গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবা বন্ধের আশঙ্কা থাকে।

এ ব্যাপারে গোপালগঞ্জ  পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন, পরিদর্শিকা হোসনে আরাকে শারীরিক অসুস্থতা জনিত কারণে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। মামলা সংক্রান্ত জটিলতায় নতুন নিয়োগ বন্ধ রয়েছে। দ্রুত টুঙ্গিপাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন পরিদর্শিকা দেয়া হবে। পদটি ফাঁকা রাখা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION