বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৪.০৮ পিএম
  • ৫৯৯ Time View
104

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২জুন)দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা।টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আনসার ও ভিডিপির গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হানিফ সেখ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ গোলাম হারুনসহ প্রমূখ বক্তব্য রাখেন।

পরে আনসার ও ভিডিপি বাহিনীর কৃতি ২৫ সদস্যের হাতে সেলাই মেশিন, বাইসাইকেল, ছাতা ও টর্চলাইট তুলে দেন অতিথিরা।এর আগে আনসার ভিডিপি সমাবেশ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এই সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলার ২ শ’ আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION