সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড় ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময়

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী শেখ রকিব হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১.০৯ পিএম
  • ৬৮৮ Time View
211

কালের খবরঃ গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করেছেন।তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর পৌরসভায় প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল ইসলাম হাতপাখা প্রতীকে ৭৫০ ভোট, জি এম সাহাব উদ্দিন আজম ক্যারামবোর্ড প্রতীকে ৪৩৩ ভোট, এসএম নজরুল ইসলাম নুতন হেলমেট প্রতীকে ৩৭৮ ভোট, রেজাউল হক সিকদার রাজু চামচ প্রতীকে ৩৫১ ভোট, কাজী লিয়াকত আলী লেকু মোবাইল ফোন প্রতীকে ২৭৪ ভোট, মুশফিকুর রহমান লিটন  ইস্ত্রি প্রতীকে ২৫১ ভোট, দিলীপ কুমার সাহা দীপু কম্পিউটার প্রতীকে ৮৩ ভোট, মৃনাল কান্তি রায় চৌধুরী পপা জগ প্রতীকে ৮১ ভোট ও মোঃ আবুল ফত্তাহ সজু  রেল ইঞ্জিন প্রতীকে ৭৮ ভোট পান।উল্লেখ্য গোপালগঞ্জ পৌরসভা  নির্বাচন উন্মুক্ত ঘোষণা দেয়া হয়। এখানে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনসহ ১১ জন প্রার্থী ভোট যুদ্ধে নামেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।এর  পর এক এক ৯জন প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান। ফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন নারিকেল গাছ প্রতীকের শেখ রকিব হোসেন।প্রসঙ্গত, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION