বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

কাশিয়ানীর কামাল হত্যা মামলায় একজনের ফাঁসি, ২৩ আসামি খালাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ২.১৭ পিএম
  • ৫৬৫ Time View
103

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থানার আলোচিত কামাল ফকির হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারিক আদালত। এছাড়া অপর ২৩ আসামীকে খালাশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ( ২ জুন) সকাল এগারটায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ১৬ মে মোঃ কামাল হোসেন নিজ গ্রামের (তিতাগ্রাম) মোঃ ইসমাইল মোল্লার স্ত্রীর কুলখানী শেষে ফেরার পথে মামলার প্রধান আসামী চান মিয়ার বাড়ির পাশে ওত পেতে থাকে। নিহত কামাল হোসেন ঘটনাস্থলে পৌছালে চান মিয়া ও তার সঙ্গীরা কামালের উপর ঝাপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি মারতে থাকে। এক পর‌্যায়ে কামালের বুকে কাতরা ( দেশীয় অস্ত্র) দিয়ে কোপ মারে।এতে ঘটনাস্থলেই কামাল লুটিয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে নিহতের পিতা মোঃ শাহাদাৎ ফকির বাদি হয়ে কাশিয়ানী থানায় ২৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন(মামলা নম্বর-৮, তারিখ ১৮.৫.২০১৫)।মামলায় কাশিয়ানী থানা তদন্ত প্রতিবেদন দাখিল করলে মামলার বাদি থানা তদন্ত প্রতিবেদনে না রাজি জানালে পরে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পিবিআই দীর্ঘ তদন্তের পর ২৪ জনকে আসামী করে তদন্ত প্রতিবেদন দাখিল করে।দীর্ঘ শুনানীর পর আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ –এর বিচারক ২৩ জনকে খালাশ দিয়ে মামলার প্রধান আসামী মোঃ চান মিয়া ওরফে চান্দু মিয়াকে ফাঁসির আদেশ দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী চান মিয়া পলাতক রয়েছে।মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবী মোঃ শহিদুজ্জামান খান পিটু জানান, আমরা এ রায়ে পুরাপুরি সন্তুষ্ট  হতে পারি নাই। আমরা মামলার বাদীর সাথে কথা বলে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব। মামলা আসামী পক্ষের আইনজীবি ছিলেন মোঃ শহিদুল ইসলাম।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION