রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

নিজড়া ইউনিয়নের ৭টি খালে কচুরীপানা, তলদেশ ভরাট হওয়ায় চরম ভোগান্তীতে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৫.৫৬ পিএম
  • ৫৮৩ Time View
119

কালের খবরঃ

নিম্ম জলাভূমি বেষ্ঠিত জেলা গোপালগঞ্জ। এ জেলার সদর উপজেলার নিজড়া ইউনিয়নের ৭টি খাল কচুরীপানায় ভরে গেছে। সেই সাথে তলদেশ ভরাট হওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। জমির ফসল আনানেয়া করতে পারছেন না কৃষক।, জমাটবাঁধা কচুরিপানার কারনে পানি পঁচে মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত কচুরীপানা অপসারনসহ খাল খনন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী ।

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নে রয়েছে ৭টি খাল। এসব খালের পানি নিজড়া, বটবাড়ী, বিদ্যাধর,নারকেলবাড়ীসহ ৭টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ রান্না-বান্নাসহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন এই খালের পানি। বিশেষ করে এসব খালের পানি ব্যবহার করে প্রায় ৫০ হাজার কৃষক ১০ হাজার একর জমিতে ফসল ফলিয়ে থাকেন। কিন্তু, কচুরীপানায় ও খালের তলদেশ ভরাট হয়ে যাওয়া এসব খাল দিয়ে নৌকা না চলায় বিলের জমি থেকে ধান কেটে ঘরে তুলতে বিপাকে পরেছেন তারা। সেই সাথে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ায় খালের পানি পচে নষ্ঠ হয়েছে। কচুরিপানা বাসা বাধায় ও পনি পচার কারনে বেড়েছে মশা মাছির উপদ্রবও।

নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মিনা ধলু জানিয়েছেন, নিজড়া ইউনিয়নের খাল গুলো দিয়ে চলাচল করা ও খালের পানি ব্যবহারের যোগ্য করে তুলতে কচুরীপানা অপসারনসহ তলদেশ খনন করা প্রয়োজন।কচুরিপানা অপসারন ও খাল কাটা হলে এই সমস্যা দুর গবে।   স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মমকর্তা  মোঃ মহসিন উদ্দিন বলেনদ্রুত খাল থকে কুচুরীপনা অপসারনসহ খননের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তাব পাঠঅনো হবে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION