বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২, ১.১৭ পিএম
  • ৬১৫ Time View
170

কালের খবরঃ

সরকারী সফরে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে মঙ্গলবার(৩১ মে)গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুর ১২টা ১৭ মিনিটে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌছান। সেখানে দলীয় নেতা-কর্মিরা তাঁকে স্বাগত জানান।বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সফরে প্রধানমন্ত্রীর সাথে শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফ-এর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-০১, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, প্রধানমন্ত্রীর এডিসি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাঃ এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন শম্পা, পিজিআর কমান্ডার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব, শেখ ফারহান নাসের, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১, প্রধানমন্ত্রীর নার্সিং অফিসার, গণভবনের স্টুয়ার্ড ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফগণ সফর সঙ্গী ছিলেন। জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।বিকাল ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION