শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২, ৩.১০ পিএম
  • ৫০৮ Time View
134

সৈয়দ আকবর হোসেনঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসী।

আজ রবিবার সকাল ১১ টায় রামদিয়া বাজারের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনের শত শত নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

পরে রামদিয়া আওয়ামী লীগ কায্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেন। এ সময় তিনি বলেন, জনৈক কানন বালা গাইনের সাথে জায়গা-জমি নিয়ে রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজের সঙ্গে দ্বন্দ রয়েছে। সেখানে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ কানন বালা গাইনের জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেন। জায়গার পরিমাপ মেনে নিতে না পেরে কানন বালা গাইন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। যার সঙ্গে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই। ওই সংবাদে আমাকে সংখ্যালঘূ নিয্যাতন এবং ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

এ কর্মসূচীতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ঠাকুর বাড়ীর সদস্য পদ্মনাভ ঠাকুরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION