শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

কোটালীপাড়ায় বিদ্যালয়ের মাঠ ভাড়া সংক্রান্ত তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২, ৫.৪৯ পিএম
  • ৫৮৫ Time View
155

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ মোটা অংকের অর্থের বিনিময়ে ঠিকাদের কাছে ভাড়া দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার ( ২৫মে) দুপুরে কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে আহবায়ক ও উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই নিয়ে কালের খবর টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ।

CamScanner 05-25-2022 13.07

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ এ বিষয়ে বলেছেন, বিষয়টি তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে আহবায়ক, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ মোটা অংকের অর্থের বিনিময়ে ঠিকাদের কাছে ভাড়া দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়টির মাঠ ভরে রাখা হয়েছে ইট, খোয়াসহ নানা ধরণের নির্মাণ সামগ্রী দিয়ে। প্রতিদিনই মেশিন দিয়ে এসব ইট ভাঙ্গা হচ্ছে। আর এই মেশিন দিয়ে ইট ভাঙ্গার শব্দে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান ও গ্রহণে বিঘ্ন ঘটছে। যার ফলে বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION