বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের

টুঙ্গিপাড়ায় এতিম শিশুদের পাঠদান করালেন সমাজকল্যাণ সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪.৩০ পিএম
  • ৫৯৪ Time View
159

কালের খবরঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এতিম শিশুদের পাঠদান করালেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।আজ মঙ্গলবার ( ২৪ মে) দুপুরে তিনি পুনর্বাসন কেন্দ্রের শিশুদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও পড়াশোনার খোঁজখবর নেন।এ সময় সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কনিষ্ঠ ছেলে শেখ রাসেল সম্পর্কে শিক্ষার্থীদের কাছে জানতে চান। শিক্ষার্থীরা বিস্তারিতভাবে সঠিক উত্তর না দিতে পারায় সচিব জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু ও শেখ রাসেল সম্পর্কে শিক্ষার্থীদের পাঠদান করান।এছাড়া সচিব শিক্ষার্থীদের গনিত বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সে সমস্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ব্লাকবোর্ডে সমাধান করে দেখান। বঙ্গবন্ধুর আদর্শে বড় হওয়ার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু ও শেখ রাসেল সম্পর্কে বইতে পরেছি। কিন্তু হঠাৎ জানতে চাওয়ায় প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারিনি।তারপরও সচিবের কাছ থেকে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের সম্পর্কে জেনে আমাদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। এছাড়া বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) কামরুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোজাম্মেল হক, ৬৪ জেলায় সমোজসেবা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পিডি সাজেদুল হক, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশীদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া এ দিন দুপুরে বণপরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা অহমেদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধুর জন্য দোয়া মোনাজাত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION