শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে কে পেলেন কোন প্রতীক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২, ৩.০৬ পিএম
  • ৬১৬ Time View
154

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ শুক্রবার ( ২৭ মে) সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্যা ও স্ব স্ব রিটারনিং কর্মকর্তারা প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন। এর আগে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলগণ তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে হাজির হন।

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারন কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে মোঃ রেজাউল হক সিকদার রাজু (চামচ), জি.এম সাহাবউদ্দিন আজম (ক্যারামবোর্ড), কাজী লিয়াকত আলী লেকু (মোবাইল ফোন), মোঃ মুশফিকুর রহমান লিটন (ইস্ত্রি),  মৃণাল কান্তি রায় চৌধুরী পপা (জগ ), শেখ রকিব হোসেন রকিব (নারিকেল গাছ), দিলীপ কুমার সাহা দিপু (কম্পিউটার), এস এম নজরুল ইসলাম নুতন (হেলমেট), মোঃ আবুল ফাত্তাহ সজু (রেলইঞ্জিন)ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ দিদারুল ইসলাম (হাতপাখা)।

অপরদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

মুকসুদপুর পৌরসভায় আতিকুর রহমান মিয়া (নৌকা), আশরাফুল আলম শিমুল (জগ), আহজ্জাদ মহসিন খিপু (মোবাইলফোন), সাজ্জাদ করিম মন্টু (চামচ ) ও সাইফুদ্দিন সরদার বিদ্যুৎ (নারিকেলগাছ)।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION