সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যাডলী ও মানববন্ধন

কাশিয়ানীতে নির্বাচন অফিসে আগুন । মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২, ১০.১০ এএম
  • ৬৭৪ Time View
81

কালের খবরঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচন অফিসে আজ রবিবার ভোরে আকস্মিক ভাবে আগুন ধরে যায়। এ সময়ে নীচতলার গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে যায়।

জানাগেছে, প্রতিদিনের মত অফিসের কাজ শেষ করে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারিরা অফিস তালা দিয়ে অফিস থেকে চলে যায়।

আজ রোববার ভোরে স্থানীয়রা উপজেলা মসজিদে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। সময়ে উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান ছিলেন তাদের সাথে। প্রথমে তারা ধোয়ার গন্ধ পায় এবং দেখতে পায় উপজেলা নির্বাচন অফিসের নিচতলায় আগুন লেগেছে। সমবায় অফিসার আব্দুর রহমান তাক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানকে অবগত করলে তিনি ফায়ার সার্ভিসে ফোন করলে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্র্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান জানান,  আগুন ধরার কারন এখন পযর্ন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে তিনি আশংকা করছেন ইভিএম মেশিনের ব্যাটারী থেকে বা ইলেকট্রিক সর্টসাকিট থেকেও আগুন লাগতে পারে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জেলা নির্বাচন কর্মকর্তা নিরপন করে আমাদেরকে রিপোর্ট করবেন বলে তিনি জানান।

সংবাদ পেয়ে জেলা নির্বাচন অফিসার মোঃ ফয়জুল মোল্যা ঘটানাস্থলে আসেন। তিনি জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারনে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র মালামাল রক্ষা পেয়েছে। তিনি আরো জানান, আগুন লাগার কারন অনুসন্ধান করে দেখা হবে এটি শুধু দূর্ঘটানা কিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION