বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের

গোপালগঞ্জ উদীচীর এয়োদশ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২, ৭.০৮ পিএম
  • ৬৮১ Time View
178

কালের খবরঃ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের এয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ( ১৩ মে) সকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি অডিটরিয়াম মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়। সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব। এরপর শেখ ফজলুল হক মনি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সভা । এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমন্ডলীর সদস্য ও সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডলসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একই স্থানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।  উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না দ্বিতীয় অধিবেশনে সংগঠনের আহবায়ক হিসেবে সভাপতিত্ব করেন। সভায় মোঃ নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে নতুন কমিটিকে অনুমোদন ও স্বাগত জানানো হয়।  পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক   অনুষ্ঠান। গোপালগঞ্জ জেলা উদীচী, কোটালীপাড়া শাখা ও রঘুনাথপুর শাখার শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠান থেকে আগামী জাতীয় বাজেটে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য ৫শতাংশ বাজেট ঘোষণার দাবী করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম বক্তব্য রাখেন। তিনি সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য জাতীয় ভাবে যে বাজেট রাখা হয় তাতে  সঠিক ভাবে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালোনা করা সম্ভব নয় বলে মত প্রকাশ করেন।

তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে সাংস্কৃতিক চর্চা শুরু করতে সরকারের প্রতি আহবান জানান।সাংস্কৃতিক চর্চা সঠিক ভাবে করতে পারলে দেশ থেকে এক সময় মৌলবাদী শক্তি বিদায় নিবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION