রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

সাপে কামড়ালে যা করতে হবে! পরামর্শ গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪.৪০ পিএম
  • ৫৪৭ Time View
164

কালের খবরঃ

রাসেলস ভাইপারসহ যে কোন বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ। গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান গোপালগঞ্জ বাসীর উদ্দেশে বলেন, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারসহ বিষাক্ত সর্প দংশনের পর চিকিৎসা করতে যে ওষুধ অ্যান্টিভেনোম দরকার তা গোপালগঞ্জের সকল সরকারি  হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুত রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে স্নেক অ্যান্টিভেনোম রয়েছে। কেউকে যদি সাপে দংশন করে তাহলে ওঝাবাড়ি না গিয়ে আপনারা সরাসরি হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিবেন।    আজ সোমবার (২৪জুন)দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সর্প দংশন বিষয়ক সচেতনতা মূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন,শতকরা ৭০ শতাংশ সাপের কামড়ে বিষ থাকেনা। যে ত্রিশ শতাংশ কামড়ে বিষ আছে তারও চিকিৎসা রয়েছে। সর্প দংশনের পর  আক্রান্ত স্থানের উপরিভাগে ক্রেপ ব্যান্ডেজ বা বাঁশের চটা দিয়ে কাপড় পেচিয়ে দ্রুত হাসপাতালে চলে আসা। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আপনার কামড়ের ধরন দেখে চিকিৎসা দিবেন। বিজ্ঞান সম্মত চিকিৎসায় সর্প দংশন থেকে বাঁচা সম্ভব। দেরী করলে বা ওঝাবাড়ি গেলে জীবন হারানোর আশংঙ্কা থাকে।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আব্দুল লতিফ বলেন, ঘরের মধ্যে বা বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাসস্থানের কাছাকাছি গর্ত থাকলে সেগুলো বন্ধ করতে হবে। ইঁদুর বা ব্যাঙ যাতে সেখানে অবস্থান করতে না পারে। কারন সাপ ইঁদুর ও ব্যাঙ খায়। রাতে অন্ধাকার স্থান দিয়ে চলাফেরার সময় টর্চ ও হাতে লাঠি নিয়ে চলতে হবে।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও আলোচনা সভার ভোকাল পার্সন ডাঃ নাঈমুল ইসলাম মুনহাজ বলেন, সাপে কামড়ালে আক্রান্ত স্থানে সাবান বা ডিটারজেন্ট না লাগিয়ে সাদা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আক্রান্তস্থানের উপর অংশে রক্ত চলাচলে বাধা না হয় এভাবে আলতো করে ক্রেপ ব্যান্ডেজ পেচিয়ে দ্রুত ডাক্তারের সরনাপন্ন হতে হবে। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দীবাকর বিশ্বাসসহ পাঁচ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, নার্স,স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION