বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী

গোপালগঞ্জে ঈদ জামাতে ফিলিস্তিনি জনগনের জন্য দোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪, ৯.৫৪ এএম
  • ৪৫৭ Time View
43

কালের খবরঃ

দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন)  সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদগাহে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ ১০ হাজার মুসুল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন। এরপর সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া ও মোনাজাত করেন মুসুল্লীরা। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION