শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪, ৪.৪৪ পিএম
  • ৪১০ Time View
79

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে এবং  ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, পৌর কাউন্সিলর ফায়েক শেখ প্রমূখ।এরআগে অতিথিরা কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষাণ- কৃষাণীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ২৪ টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত এ মেলা চলবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION