শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ব পরিবেশ দিবসে গোপালগঞ্জে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪, ১.২২ পিএম
  • ৪১৫ Time View
78

কালের খবরঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। পদ্মকুঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে।“এসো সবুজ পৃথিবী গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে বুধবার (৫জুন) সকালে বলাকইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বলাকইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয় ও বলাকইড় ই কেজি স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছ বিতরণ করা হয়। এ সময় বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির সভাপতি এস এম শিবলী নোমান, প্রধান শিক্ষক মিল্টন বিশ্বাস, পদ্মকুঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা এসএম রোবায়ত রায়হান ননীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION