মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪, ১.১১ এএম
  • ৫৯০ Time View
297

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপ‌জেলার চন্দ্রদিঘ‌লিয়া গ্রা‌মে উপ‌জেলা নির্বাচন পরবর্তীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে‌ দুই পক্ষের ম‌ধ্যে সংঘ‌র্ষে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে ১ জন নিহত এবং আহত হয়েছে আরো ৪ জন।আহত ১জনকে ঢাকা ও ৩জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের নাম ওসিকুর ভূইয়া(৩২)।সে চন্দ্রদিঘলিয়া গ্রামের ভূইয়াপাড়ার জলিল ভূইয়ার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়-এর সামনে পরাজিত ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের কথাকাটাকাটি ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়েছে বলে জানাগেছে।চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় এক পক্ষ গুলি চালালে ৫জন গুলিবিদ্ধ হয়।তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে ওসিকুর ভূইয়াকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করেন।এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে।যেকোন সময় আবারো সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION