রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড় ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময় গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৬.২৫ পিএম
  • ২৯৭ Time View
332

কালের খবরঃ
বাংলাদেশে রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট‘স রোভার স্কাউট (পি.আর.এস) অ্যাওয়ার্ড পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রোভার স্কাউট অনিক কুমার সাহা। অ্যাওয়ার্ড অর্জন করায় অনিক কুমার সাহাকে অভিনন্দন জানিয়েছেন গোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ–পরিচালক মো. মাহবুবুল আলম আজ রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।
সেখানে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা রোভার নিবন্ধন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ এ জেলা থেকে এ অ্যাওয়ার্ড পাননি। সারা বাংলাদেশ থেকে এ বছর ৫ জন এ অ্যাওয়ার্ড পেয়েছেন। অনিক কুমার সাহা তাদের মধ্যে ১ম হয়েছেন। দীর্ঘ সময়ের এ যাত্রায় অনেকগুলো ধাপ অতিক্রম করে তিনি এ লক্ষ্যে পৌঁছেছেন। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এ অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। অনিক কুমার সাহা গোবিপ্রবি’র ফার্মেসি বিভাগের ২০১৯–২০২০ সেশনের শিক্ষার্থী।
ওই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, অনিক ফার্মেসি বিভাগে তার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে CGPA: 3.69/4.00 অর্জন করেছেন। ওই ব্যাচে তার Merit Position: 3rd। এর পাশাপাশি তার থিসিস পেপার থেকে ইতোমধ্যে ২টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কাজেও সর্বোচ্চ অর্জন করা সম্ভব, তা অনিক কুমার সাহা করে দেখিয়েছে। এ অ্যাওয়ার্ড অর্জন করা সহজ নয়। অনেক ত্যাগ, শ্রম, দীর্ঘ সময়ের অধ্যবসায় (প্রায় ৪ বছর+) এবং লক্ষ্যে স্থির থেকে তিনি এগিয়ে গেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION