শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

বিগত ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রা বিস্ময়কর! সেমিনারে বক্তারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২, ২.৫৮ পিএম
  • ৫৭৪ Time View
165

ঢাকা অফিসঃ

বৃহষ্পতিবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের রেডব্রিজ টাউন হলে বাংলাদেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। “ধ্বংসস্তুপ থেকে সমৃদ্ধির পথেঃ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ”- শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন খ্যাতিমান অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। রেডব্রিজ কাউন্সিলের লিডার জ্যাস আথোয়ালের সভাপতিত্বে ও কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, রেডব্রিজ কাউন্সিলের মেয়র থাবাথুরায় জয়ারঞ্জন এবং মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ার মাহমুদ হাসান এমবিই। কাউন্সিল চেম্বারে আয়োজিত এই সেমিনারে ড. আতিউর রহমান তাঁর বক্তৃতায় বলেন, গত ৫০ বছরে বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট কিংবা প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, অনেক ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সক্ষমতার বিচারে প্রতিবেশী অনেক রাষ্ট্র থেকে এগিয়ে গেছে। কাউন্সিল লিডার জ্যাস আথোয়াল বলেন, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি দেশের উন্নয়নে অবদানের পাশাপাশি যুক্তরাজ্যের মূলধারাতেও বিস্ময়করভাবে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়েছে। বাংলাদেশের হাই কমিশনার মুনা তাসনিম তাঁর বক্তব্যে বলেন, বৃটেনসহ পশ্চিমা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি আদর্শ দৃষ্টান্ত। এছাড়া নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান মাহমুদ হাসান এমবিই তাঁর বক্তৃতায় বৃটিশ বাংলাদেশী কমিউনিটির সংগ্রাম, সম্ভাবনা ও সাফল্যগাঁথা বিভিন্ন বিষয় তুলে ধরেন। রেডব্রিজ কাউন্সিলের মেয়র থাবাথুরায় জয়ারঞ্জন তাঁর সমাপনী বক্তব্যে বাংলাদেশের গত ৫০ বছরের অর্জনকে ‘অসামান্য’ অভিহিত করেন। সেমিনারের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION