শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

কোটালীপাড়ায় বসতবাড়িতে আগুন!কোটি টাকা ক্ষতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৩.০২ পিএম
  • ৩৮৪ Time View
159

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুন লেগে ১টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে।  শুক্রবার (০৩মে ) সকাল সাড়ে ৮টায় উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ভাঙ্গার পাড় গ্রামে সাবেক ইউপি সদস্য মাধব চন্দ্র বাড়ৈর ঘরে এই আগুন লাগার ঘটনা ঘটে।কলাবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস জানান , সাবেক ইউপি সদস্য মাধব চন্দ্র বাড়ৈর ঘরে শুক্রবার (৩ মে) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে । এতে মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।  আগুনে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামালসহ সকল আসবাবপত্র পুড়ে যায়।পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকেরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কোটি টাকার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল হক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।তবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন। তবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION