সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ১৮ জন গ্রেপ্তার।মোট গ্রেপ্তার ২৫ গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

আমের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৬.২৯ পিএম
  • ৪৮৮ Time View
218

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশু কন্যাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শহীদ চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে কাশিয়ানী উপজেলার সদর কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পিঙ্গলিয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত শহীদ চৌধুরী পিঙ্গলিয়া গ্রামের রওশন চৌধুরীর ছেলে।কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শহীদ চৌধুরী ওই শিশুকে আম দেওয়ার কথা বলে ফুসলিয়ে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদ চৌধুরী পালিয়ে যায়। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।

তিনি আরো জানান, এ ঘটনায়  বুধবার ওই শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শহীদ চৌধুরীকে পিঙ্গলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION