শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী

চাঁদা চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত-৭, বাড়ী ভাংচুর, লুটপাট

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৩.৪৮ পিএম
  • ৬০০ Time View
315

কালরে খবরঃ

গোপালগঞ্জে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে।সোমবার (২২ এপ্রলি))দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, গত রবিবার রাতে ওই এলাকার যুবক ওমর সরদারের মোটর সাইকেলটি চোরাই দাবী করে আটকিয়ে ১ লাখ টাকা দাবি করে আব্দুল হাই মোল্যার ছেলে আতিক মোল্লা ও তার লোকজন। ওমরের দেয়া খবর পেয়ে আমিন খান মোটর সাইকেল আনতে গেলে আতিক মোল্লার সাথে কথা কাটাকাটি হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এরই জের ধরে সোমবার  দুপুরে লতিফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মতিউর রহমান ফকির ও  আতিক মোল্লার নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে আমিন খানের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ীতে থাকা নারীরা বাধা দিলে তাদেরকে মারধর করে আহত করা হয়। সংঘর্ষ চলাকালে বাড়ী ভাংচুর করে লুটপাট চালায় প্রতিপক্ষরা।

এসময় ঘরের মালামাল ও একটি মোটর সাইকেল লুট করা হয়। এ ঘটনায় করুনা বেগম (৪১), স্বপ্না বেগম (২১),মিনা খনম(১৩), রহিমা বেগমসহ (৬৫) ৭জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION