বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

জাতির পিতার সমাধিতে সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৩.২৩ পিএম
  • ৪২৯ Time View
146

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মকবুল আহআহাম্মদ । তিনি সোমবার সকাল ১০ টায ১৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫ এর ১৫  আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত  কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য , সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায়।শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের এডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জের খামারবাড়ির  উপপরিচালক আঃ কাদের সরদার, অতিরিক্ত উপ-পরিচালক বিধান রায়,  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুলইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION