রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

বঙ্গবন্ধু বাংলাদেশকে বিজ্ঞান সাংস্কৃতি মনস্ক গড়ার লক্ষে কর্মপন্থা দিয়ে গেছেন- পরমাণু কমিশনের চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪.১২ পিএম
  • ৪৪৯ Time View
173

টুঙ্গিপাড়া প্রতনিধিঃ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ শওকত আকবর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানসহ দু’টি বড় প্রকল্প গ্রহন করেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ বির্নিমানে জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে এদেশের জনগণের কল্যাণে ব্যবহার করার জন্য যত ধরনের অবকাঠামো তা সবই তিনি গ্রহন করেছিলেন। এ দেশকে একটি বিজ্ঞানমনস্ক, বিজ্ঞান সাংস্কৃতি মনস্ক ও সোনার বাংলা গড়ার জন্য বিভিন্ন ধরনের কর্মপন্থা দিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী যে মহাপরিকাল্পনা নিয়েছেন তা বস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা দায়বদ্ধ, প্রতিশ্রæতি বদ্ধ।

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ শওকত আকবর। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মোঃ জাহেদুল হাছান, সদস্য (জীব বিজ্ঞান) ড. মোঃ মুজিবুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION