মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন

ভোটের আগে নাগরিকত্বের শর্ত নিয়ে রাস্তায় মতুয়াদের একাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১১.৫৩ এএম
  • ৭২৪ Time View
132

কালের খবরঃ

নির্বাচনকে সামনে রেখে নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ।মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মালদহে রাস্তায় নেমে এই দাবী জানানো হয়।মতুয়াদের অন্য এক পক্ষ তথা বিজেপি-পন্থীরা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) শর্ত নিয়ে এখনও ‘বিভ্রান্ত’ বলে দাবি করেছে। নাগরিকত্ব পেতে কী-কী শর্ত পূরণ করতে হবে, সে বিষয় তাঁদের কাছে স্পষ্ট নয়। প্রকারান্তরে তারাও নিঃশর্ত নাগরিকত্ব চাইছেন। তাঁদের দাবি, সিএএ-বিভ্রান্তি দূর করতে শনিবার (৩০ মার্চ) বিজেপির পক্ষে কলকাতার সল্টলেকে বৈঠক করা হয়েছে।

‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’-এর মালদহ জেলার সদস্য, বিজেপির উদ্বাস্তু সেলের রাজ্য কমিটির সদস্য ঠাকুরদাস সরকার বলেন, ‘‘আমরা ৫০-৬০ বছর ধরে এ দেশে বাস করছি। ছেলেমেয়েদের এখানেই জন্ম। তাদের আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে। তারা সরকারি চাকরি করছে। কিন্তু তাও নাগরিকত্ব পেতে আবেদন করতে হবে কি না, সেলফ ডিক্লারেশন দিলেই হবে কি না, সে বিষয় নিয়ে বিভ্রান্তি রয়েছে। আশা দ্রুত  এই বিভ্রান্তি দূর করা হবে।

মালদহের গাজল, বামনগোলা, হবিবপুর ও পুরাতন মালদহ ব্লকে বেশির ভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। মতুয়াদের সংগঠনগুলির দাবি, জেলায় তাদের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি। সারা দেশে সিএএ কার্যকর হওয়ার পরে, মতুয়াদের একাংশে উচ্ছ্বাস দেখা গেলেও, অনেকের মধ্যে উদ্বেগে রয়েছেন। এই পরিস্থিতিতে জেলার মতুয়া মহাসংঘ নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে।

আর এক পক্ষ , ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। সংগঠনের এক নেতা বলেন, ‘কয়েক দশক এ দেশে বাস করছি। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যেমন রয়েছে তেমনই সরকারি সুবিধা পাচ্ছি। এই পরিস্থিতিতে নতুন করে নাগরিকত্ব নেওয়ার বিষয়টি নিয়ে বা নাগরিকত্বের শর্ত পূরণের জন্য সেলফ ডিক্লারেশন দেওয়ায় বিভ্রান্তি আছে। যে কোনও একটি নথি দিয়ে নিঃশর্ত নাগরিকত্ব যদি দেওয়া যায়, তবে জটিলতা থাকে না।

মতুয়া মহাসংঘের মালদহ জেলা সম্পাদক কাশীশ্বর মৈত্র বলেন, ‘‘আমরা শুরু থেকেই নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানিয়েছি এবং এ ক্ষেত্রে আমাদের কাছে যে সমস্ত নথি রয়েছে— যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেই একটি কার্ডের ভিত্তিতে নাগরিকত্বের কার্ড বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION