বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যাডলী ও মানববন্ধন গোপালগঞ্জে চাকা ফেটে বাস খাদে। অল্পের জন্য প্রাণে বাঁচলো ২০ প্রাণ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ছয় গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত নানা আয়োজনে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে, স্ত্রীসহ বাড়ি ফিরলেন প্রবাসী মিলন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে শেখ রাসেলের সাথে ১-১ গোলে ড্র শেখ জামালের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৬.১২ পিএম
  • ৫৩৭ Time View
126

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুক্রবার (২৯ মার্চ) বেলা সোয়া তিনটায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেলের মুখোমুখি হয় শেখ জামাল। খেলার শুরুতেই দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আক্রমণ আর পাল্টা আক্রমণ। খেলার ২২ মনিটে ফরোয়ার্ড সেকাউ সিল্লা গোল করে ১-০ গোলে শেখ রাসেলকে এগিয়ে দেন। এরপর গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না শেখ জামাল। ফলে ১ গোলে পিছিয়ে থেকে বিরতি যায় শেখ জামাল।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। তবে বেশ কয়েকটি সুয়োগ নষ্ট করায় গোলের দেখা পাচ্ছিল না। খেলার ৫৬ মিনিটে ডিবক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় শেখ জামাল। স্পট কিক থেকে উজবেকস্থানের রক্ষণভাগের খেলোয়াড় শোখরুখবেক খুলমাতভ লক্ষ্য ভেদ করলে ১-১ সমতায় ফেরে শেখ জামাল। এরপর গোলের জন্য দুই দলই আক্রমণের ধার বাড়িয়ে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

এ খেলা শেষ ১০ খেলায় ৪ জয়, ২ ড্র আর ৪ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে শেখ জামাল। আর সমান ম্যাচে ২ জয়, ৫ ড্র আর ৩ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বারে শেখ রাসেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION