সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৪.১৭ পিএম
  • ৪৩৭ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত সহিদুল মোল্লা পলাতক রয়েছে।রবিবার (৩জুলাই) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার এ রায় ঘোষণা করেন ।

মামলার বিবরণে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সাথে একই গ্রামের মোঃ ছমির গাজীর মেয়ের লাভলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সহিদুল মোল্লা লাভলী বেগমকে নানা অজুহাতে যৌতুক দাবীতে নির্যাতন করে আসছিলো। ২০১৪ সালের জুলাই মাসে পুনরায় যৌতুকের জন্য চাপ দিলে লাভলী বেগম ঢাকায় চলে গিয়ে গার্মেন্টসে চাকরী নেন।

পরে সহিদুল লাভলীর পরিবারের হাতে পায়ে ধরে তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার কিছু দিন পর সহিদুল আবার লাভলীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করেন।এতে লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে লাভলীকে নিয়ে বাড়ির পাশে ফাঁকা মাঠের মধ্যে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন ২১ নভেম্বর সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই নিহতের পিতা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ ৭ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীর্ট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি রঞ্জিত কুমার বাড়ৈ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পিযুষ কুমার চন্দ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION