রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

সরস্বতি পূঁজায় শিশুদের দেয়া হয় হাতে খড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৩৬ পিএম
  • ৫৪৬ Time View
251

কালের খবরঃ

গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতি পূঁজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ফেব্রæয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়, পাড়া মহল্লা ও বাড়ীতে বাড়ীতে দেবী সরস্বতির অরাধনা করা হয়। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় পূঁজার আনুষ্ঠিকতা। এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলী। এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূঁজা মন্ডপ। ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলী দিয়ে নিয়েছে হাতে খড়িও। সরকারি  বঙ্গবন্ধু কলেজে  পূঁজা শেষে কালো শ্লেটের উপর সাদা চক দিয়ে অ, আ, ক, খ, লিখে হাতে খড়ি দিয়েছে সাড়ে ৪ বছর বয়সের শিশু প্রিয়ম মন্ডল। পুরোহিত হিমাংশু কুমার চক্রবর্তীর এই ছোট্র শিশুটিকে শিক্ষা জীবনে পর্দারপনে  হাতে খড়ি দেন। এছাড়া পূঁজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবেদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION